ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকার বেশি। এ সময় তাহমিনা (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হলেও তাঁর স্বামী ও চিহ্নিত মাদক কারবারি কবির হোসেন পালিয়ে গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে উপজেলার বরমী মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

শ্রীপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরমী মধ্যপাড়ার কাজল নামের এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির কৌশলে পালিয়ে যান। তবে পালানোর চেষ্টাকালে তাঁর স্ত্রী তাহমিনাকে আটক করে পুলিশ। পরে ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন রঙের প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রতি কেজি গাঁজার মূল্য ১৭ হাজার ৫০০ টাকা হিসেবে উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করেছে পুলিশ।

পুলিশের দাবি, কবির হোসেন বিভিন্ন এলাকা থেকে বড় চালানে মাদক এনে স্থানীয় খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে শ্রীপুর থানা ছাড়াও ঢাকার রমনা মডেল থানা এবং ময়মনসিংহের ভালুকা মডেল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। সব মিলিয়ে কবিরের বিরুদ্ধে ১০টি মাদক মামলা এবং দণ্ডবিধির ধারায় আরও একটি মামলা রয়েছে বলে সিডিএমএস সূত্রে জানা গেছে।

এ ঘটনায় শ্রীপুর থানার এসআই আব্দুল কুদ্দুস মৃধা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কবির ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নম্বর ৫১, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আব্দুল জলিল জানান, গ্রেপ্তার তাহমিনাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক কবির হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া কবিরের সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের শনাক্ত করার চেষ্টাও চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

আপডেট সময় : ০৭:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬