ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: নতুন ওসি ও ৪ পরিদর্শক বদলি গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর এরদোগানকে কাঠগড়ায় তুলতে আইসিসিতে মামলা প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭ বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ অপারেটর নিয়োগের সরকারি আদেশ পাঁচ দিনেও পায়নি বিপিসি

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এ সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আসাদুল উপজেলার ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনায় বিএসএফের হাতে আরও দুই বাংলাদেশি আটক হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শনিবার ভোররাতে চান্দেরহাট সীমান্ত এলাকা দিয়ে আসাদুলসহ পাঁচজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের কালিয়াগঞ্জের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। বিএসএফের ছোড়া গুলিতে আসাদুল গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশিকে আটক করে এবং একজন পালিয়ে আসতে সক্ষম হলেও অপর একজন নিখোঁজ হন। তবে আটক ও নিখোঁজ ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলিবিদ্ধ আসাদুলকে উদ্ধারের পর বিএসএফ দ্রুত ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার বিকেলেই ওই হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে এই সীমান্ত হত্যাকাণ্ডের বিষয়ে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চান্দেরহাট ক্যাম্পের ইনচার্জ জানিয়েছেন যে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হাকিম জানান, শনিবার রাতে তিনি বিষয়টি শুনেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আপডেট সময় : ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬