ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে আশ্বিনের বৃষ্টি: আমন চাষিদের স্বস্তি, দুশ্চিন্তায় আলু ও সবজি চাষিরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০ ১৫ বছরের চুক্তিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পেল ডিপি ওয়ার্ল্ড বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক ফোনে ‘নামতেছি’ বলে নিখোঁজ কাজল, স্বামীও আত্মগোপনে জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী হিমি সব নাগরিককে সমান সুযোগ দিতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সিইসির পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, রাষ্ট্রপতির মুখোমুখি বিরোধীরা

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৬ জন শিক্ষার্থী। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টায় নিয়মিত পাঠদান শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর সপ্তম শ্রেণির চারজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য বাড়িতে পাঠানো হলে তারা সুস্থ হয়ে ওঠে। এর কিছুক্ষণ পরেই দশম শ্রেণির একজন এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির আরও ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)। তাদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে।

জোড়খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন জানান, হাসপাতালে ভর্তি হওয়া ১৩ জন শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে। তাদের অনেকেই এখন সুস্থবোধ করছে এবং স্যালাইন শেষ হলে বাড়ি ফিরতে পারবে। তবে শিক্ষার্থীরা ঠিক কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, শ্রেণিকক্ষে কোনো ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে থাকতে পারে। তবে ওই গন্ধের উৎস বা অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

আপডেট সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬