ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় সাঁকোর বাঁশ ভেঙে পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণার কলমাকান্দায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে বাঁশের সাঁকো ভেঙে পানিতে পড়ে আরাফ নামের সাত বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কয়রাখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফ ওই গ্রামের হৃদয় মিয়ার ছেলে এবং সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মাদরাসা ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল আরাফ। বাড়ির কাছাকাছি এসে গ্রামের একটি বাঁশের সাঁকো পার হচ্ছিল সে। এ সময় শিশুটির মা কাছেই দাঁড়িয়ে ছেলের সাঁকো পার হওয়া দেখছিলেন। একপর্যায়ে মা বাড়ির দিকে পা বাড়ালে এর কিছুক্ষণ পরই সাঁকোর একটি বাঁশ ভেঙে যায়। এতে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায় আরাফ।

পানিতে পড়ার শব্দ শুনে মা দ্রুত ছুটে এসে দেখেন তাঁর ছেলে পানিতে তলিয়ে গেছে। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে সবার সহযোগিতায় পানিতে তল্লাশি চালিয়ে আরাফকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। শিশুটি যখন সাঁকো পার হচ্ছিল, তখন তার মা কাছেই ছিলেন। সাঁকোর বাঁশ ভেঙে সে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এদিকে আরাফের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামাঞ্চলের অনেক এলাকাতেই এখনো ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে শিশু ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এসব সাঁকো দিয়ে পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই দুর্ঘটনার পর কয়রাখালী গ্রামের ঝুঁকিপূর্ণ সাঁকোটি দ্রুত সংস্কার করার অথবা সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের কয়রাখালী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কলমাকান্দায় সাঁকোর বাঁশ ভেঙে পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬