ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) এবং তাঁর স্ত্রী লাকী আক্তার (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে রাজু নিজেই তা মেরামতের চেষ্টা করেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে আটকে যান।

ছেলের এই করুণ অবস্থা দেখে তাকে উদ্ধারের জন্য ছুটে যান মা লাকী আক্তার। ছেলেকে ছাড়াতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে চোখের সামনে ছেলে ও পুত্রবধূকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে দাদি বুলি বেগমও তাদের উদ্ধারে এগিয়ে আসেন। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথেই রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁর চিকিৎসা চলছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬