ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়গঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যু, ৩ সদস্য থানায় নেতৃত্বের মূল্যায়নে উচ্চারণের চেয়ে কাজের পরীক্ষা নেওয়া জরুরি ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দামুড়হুদায় প্রেমফাঁদে ফেলে ৪.৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে এখনও বহাল তবিয়তে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা মেসির বিদায়বেলায় কেন অঝোরে কাঁদলেন কোচ লিওনেল স্কালোনি? বিদায়ী ম্যাচে মেসি-জাদু, গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙালেন শেষটা রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার নিষেধাজ্ঞার আগে কক্সবাজারে ইলিশের জোয়ার, দাম নিয়ে হতাশ ক্রেতারা নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) ৩৪ দিন পর প্রকাশ্যে এসব অর্থ গণনা করা হয়। নগদ টাকার পাশাপাশি ২ ভরি ১ রতি স্বর্ণ, ২৩টি রৌপ্য টুকরো এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

মাজারের তিনটি বড় দানবাক্স ও তিনটি দানের ডেগ খোলার কাজ সকাল ১০টার দিকে শুরু হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী প্রকাশ্যে টাকা গণনার কাজ শুরু করেন। এ সময় মাজারের মুতাওয়াল্লি, প্রশাসনের প্রতিনিধি এবং উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৩১ পাউন্ড ১১ পয়সা, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি ও আধা পয়সা, ৭০ সৌদি রিয়াল, ৮ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ৬৪ দিরহাম ২২ সেন, ২০ তুর্কি লিরা, ১ হাজার ভিয়েতনামি ডং, ১ হাজার জাপানি ইয়েন, ১১১ কাতারি রিয়াল ৫০ পয়সা, ১০ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড, ১০ সিঙ্গাপুর ডলার, ৮০ ইরানি টাকা, ১ মালদ্বীপের রুপি, ১ কানাডিয়ান ডলার এবং কুয়েতি মুদ্রা।

গণনা শেষে বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী জানান, এসব অর্থ মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। এর আগে ২২ জুন প্রথমবার এবং ১১ জুলাই দ্বিতীয়বার মাজারের দানবাক্স ও ডেগের টাকা প্রকাশ্যে গণনা করা হয়েছিল। সর্বশেষ গণনার ৩৪ দিন পর আবার দানবাক্সগুলো খোলা হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

আপডেট সময় : ১১:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬