ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে লাউডস্পিকার অপসারণ নিয়ে বিতর্ক, পুলিশের বিরুদ্ধে চাপের অভিযোগ সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১০ জেদ্দায় তুরস্ক-সৌদি-পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই দিল্লিতে হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ঢাকার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ইরানে হামলা হলে পুরো উপসাগরীয় অঞ্চল অন্ধকারে ডোবানোর হুমকি ফারাক্কা পানি চুক্তি নবায়ন না করার আহ্বান জেডিইউ নেতার হামের ঝুঁকিতে টিকার বাইরের শিশুরা, হাসপাতালে বাড়ছে ভর্তি ও মৃত্যু শিশুদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা: মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, প্রার্থী নিয়ে এখনো সিদ্ধান্তহীন বিরোধী দল

সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ আটজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানাধীন কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করা হয়। গুরুতর আহত ৩ বছরের এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বর্তমানে দুর্ঘটনা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত

আপডেট সময় : ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬