ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহিত সাগরে হামলার পর ডুবে গেলো ভারতীয় জাহাজ, উদ্ধার ১৪ নাবিক ঢাকায় হালকা বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দুই দিনের দরপতনের পর স্থিতিশীল আন্তর্জাতিক তেলের বাজার ইসলামী ব্যাংক হাসপাতালে ওটি বয় নিয়োগ, আবেদনের সুযোগ ২০ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থান কুক্ষীগতকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মারা গেছেন ‘গজনি’ ও ‘মহাভারত’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত নাফিজ এসেছিল তবে লাশ হয়ে: জুলাই গণ-অভ্যুত্থানের এক শহীদ নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও বর্তমান বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশে সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দামুড়হুদায় মোবাইল কোর্টে বাধা ও ম্যাজিস্ট্রেটকে গালিগালাজের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় সরকারি দায়িত্ব পালনে বাধা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদনবিহীন ওষুধ, স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার না রাখার দায়ে তিনটি ফার্মেসিকে অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম।

অভিযোগ রয়েছে, মোবাইল কোর্ট চলাকালে দামুড়হুদা উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তার বিরুদ্ধে গালিগালাজ, মারমুখী আচরণ এবং জনসমাগম বা মব সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম জানান, আইন অনুযায়ী দায়িত্ব পালনকালে আব্দুল কাদের প্রকাশ্যে তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, যা সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করেছে। বিষয়টি তিনি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কর্মকর্তাদের গালিগালাজ বা দায়িত্ব পালনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আব্দুল কাদের তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার কোনো মারমুখী বা অসৌজন্যমূলক আচরণ হয়নি, কেবল কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ তালহা জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দামুড়হুদায় মোবাইল কোর্টে বাধা ও ম্যাজিস্ট্রেটকে গালিগালাজের অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬