ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার ওয়ালটনে ফুল-স্ট্যাক ডেভেলপার নিয়োগ, আবেদনের সুযোগ ১৭ আগস্ট পর্যন্ত ট্রুথ সোশ্যালে আগাম পোস্ট দেখার সুবিধা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা মক্কা প্রতিরক্ষা চুক্তি: জাজান হামলার পর নতুন সমীকরণ ও বাংলাদেশের স্বার্থ বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: হুমায়ুন কবির মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে রাজি নয় সৌদি আরব

মানবতাবিরোধী অপরাধে নকলার ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

মাহদি হাসান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬৭ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে নকলার ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহদি হাসান, শেরপুর প্রতিনিধিঃ

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে শেরপুরের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দণ্ডিতরা হলেন- কুর্শা বাদাগৈড় খইড়া পাড়া মহল্লার সাবেক পৌর, মেয়র মোখলেছুর রহমান তারা। টালকি ইউনিয়নের বিবিরচর মহল্লার এ কে এম আকরাম হোসেন,বাজারদি মহল্লার এফ এম আমিনুজ্জামান ফারুক

মুক্তিযুদ্ধের সময় নকলা উপজেলায় ছয়জনকে হত্যা, অপহরণ, আটক-নির্যাতন ও অগ্নিসংযোগের মত অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদের এই সাজা দেওয়া হয়েছে।

বিচারপতি মো. শাহিনুর ইসলাম নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এ মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

আদালতে প্রসিকিউশন পক্ষে এ মামলা লড়েন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সুলতান মাহমুদ শিমন ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার।

গত ২৪ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল ট্রাইব্যুনাল।

নকলা উপজেলার এই তিন আসামি একাত্তরে ছিলেন মুসলিম লীগের সদস্য ছিলেন বলে জানা যায়। মুক্তিযুদ্ধ শুরু হলে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন।

যুদ্ধের সময় তাদের বিরুদ্ধে নকলার বিভিন্ন স্থানে ছয়জনকে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এ মামলায়।

মামলার নথি থেকে জানা যায়, নকলার চার রাজাকারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

২০১৮ সালের ৩০ অগাস্ট চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার চলাকালে বার্ধক্যজনিত কারণে আসামি এমদাদুল হক খাজা মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবতাবিরোধী অপরাধে নকলার ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় : ০৯:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪