ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার ওয়ালটনে ফুল-স্ট্যাক ডেভেলপার নিয়োগ, আবেদনের সুযোগ ১৭ আগস্ট পর্যন্ত ট্রুথ সোশ্যালে আগাম পোস্ট দেখার সুবিধা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা মক্কা প্রতিরক্ষা চুক্তি: জাজান হামলার পর নতুন সমীকরণ ও বাংলাদেশের স্বার্থ বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: হুমায়ুন কবির মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে রাজি নয় সৌদি আরব

তাজহাটের হরিরামপুরে পুকুরে মিলল ব‍্যবসায়ীর মরদেহ

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ৩৯৩ বার পড়া হয়েছে

তাজহাটের হরিরামপুরে পুকুরে মিলল ব‍্যবসায়ীর মরদেহ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর হরিরামপুর উপজেলায় পুকুর থেকে মনিরুজ্জামান মানিক নামে এক ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (২ মে) মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হরিরামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১ মে) রাতে নিজের দোকান থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন অটোপার্টসের ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক। বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। এ সময় তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে মানিক মরদেহ ভাসত দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার অভিযোগ করে জানান, এটি একটি হত্যাকাণ্ড। প্রতিবেশী তাছলিমা, মাহমুদা ও মামুন এ হত্যায় জড়িত। তাদের বিচার চাই।

এ বিষয়ে রংপুরের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামান জানান, সকালে ফোন পেয়ে তাজহাটের হরিরামপুর এলাকার পুকুর থেকে ব‍্যবসায়ী মনিরুজ্জামান মানিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাজহাটের হরিরামপুরে পুকুরে মিলল ব‍্যবসায়ীর মরদেহ

আপডেট সময় : ১২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩