ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর এরদোগানকে কাঠগড়ায় তুলতে আইসিসিতে মামলা প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭ বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ অপারেটর নিয়োগের সরকারি আদেশ পাঁচ দিনেও পায়নি বিপিসি পুতিন কেন আরও আগ্রাসী হয়ে উঠছেন: ক্ষমতার রাজনীতি ও বাস্তবতা ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানালেন কারণ

জনতার পুলিশ গঠনে সহযোগিতা চাইলেন এসপি

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০৯:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে

জনতার পুলিশ গঠনে সহযোগিতা চাইলেন এসপি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা আর জনতার পুলিশ গঠনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফ উদ্দিন। জেলায় মাদক শূন্যে নামিয়ে আনার চ্যালেঞ্জ ঘোষণা করে পুলিশ কাজ করবে বলেও জানান তিনি।

আজ (১ সেপ্টেম্বর) রবিবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার।

রংপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে এসপি বলেন, সব থানা এলাকা নিরাপদ বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তুলতে জনবান্ধব ও সেবামূলক বিট পুলিশিংয়ের মাধ্যমে নিরাপদ চলাচল অব্যাহত রাখতে কাজ করবে পুলিশ। জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

উল্লেখ্য, শনিবার (৩১ আগস্ট) শনিবার রংপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি ২১তম বিসিএসের পুলিশ কর্মকর্তা। এরআগে রংপুরের পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনতার পুলিশ গঠনে সহযোগিতা চাইলেন এসপি

আপডেট সময় : ০৯:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪