ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি এমবাপ্পের অবসরে যাওয়া ১ লাখ ১৪ হাজার শিক্ষক পাবেন বকেয়া পাওনা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি চর্চায় তথ্যমন্ত্রীর আহ্বান প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করলেন বিনিয়োগকারীরা ভারতে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক সোনম ওয়াংচুকের শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’: প্রেম ও দ্রোহের আধুনিক গাথা সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলামের শেষ বিদায় ১৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কাবস্থা শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

চট্টগ্রামের পর এবার ঢাকায় তথ্যমন্ত্রীকে নিয়ে মিথ্যা অপপ্রচারে সাইবার ট্রাইব্যুনালে মামলা

মোঃ মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৮:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পর এবার ঢাকায় তথ্যমন্ত্রীকে নিয়ে মিথ্যা অপপ্রচারে সাইবার ট্রাইব্যুনালে মামলা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কথিত নাগরিক টিভি নামের একটি ইউটিউব চ্যানেল ও এর ফেসবুক পেজ মিথ্যা তথ্যসংবলিত ভিডিও ক্লিপ আপলোড করায় জড়িত সাতজনের নামে এবার চট্টগ্রামের বাইরে ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) মামলাটি করেন রাঙ্গুনিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আয়েশা আক্তার। মামলার আসামিরা হলেন- নাজমুল সাকিব, এইচ এম কামাল, আজাদ শাহাদাত, সানি প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খোন্দকার ইসলাম এবং হাজী হারুন রশিদ।

এ বিষয়ে মামলার বাদী আইনজীবী আয়েশা আক্তার বলেন, নাজমুল সাকিব নামের এক ব্যক্তি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ মহোদয় ও তাঁর পরিবারকে নিয়ে ১৩ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করেন। এর মাধ্যমে মন্ত্রী মহোদয়ের সুনাম নষ্ট করার চেষ্টা করে সে। এই মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ ভিডিও প্রচারের বিষয়ে প্রতিকার পেতে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছি।

তিনি আরও বলেন, আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয়ের নির্বাচনি এলাকার মহিলা ভাইস চেয়ারম্যান এবং তিনি আমাদের এমপি ও অভিভাবক। তাই আমি আমার দায়িত্ববোধ থেকে মামলাটি করেছি, যেন আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন আদালত।

উল্লেখ্য, এর আগে একই অভিযোগে গত রোববার (১৯ জুন) রাতে তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে নগরীর চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। সেই মামলায় নাজমুস সাকিবসহ সাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। একই আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আরেকটি মামলা হয়েছিল। গত মঙ্গলবার (২০ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ এমরুল করিম রাশেদ।

তারা বলেন, প্রকৃতপক্ষে উল্লেখিত ছবি সম্বলিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত অর্থে এটা কোন টিভি চ্যানেল নয়, এটি একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ মাত্র। তাদের উল্লেখিত কর্মকান্ডের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রকৃত নাগরিক টিভির কর্তৃপক্ষ আসামী কর্তৃক পরিচালিত ভুয়া ও অবৈধ নামধারী নাগরিক টিভির সাথে কোন সম্পর্ক নেই মর্মে সতর্কীকরন বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রচার করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের পর এবার ঢাকায় তথ্যমন্ত্রীকে নিয়ে মিথ্যা অপপ্রচারে সাইবার ট্রাইব্যুনালে মামলা

আপডেট সময় : ০৮:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩