ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার ওয়ালটনে ফুল-স্ট্যাক ডেভেলপার নিয়োগ, আবেদনের সুযোগ ১৭ আগস্ট পর্যন্ত ট্রুথ সোশ্যালে আগাম পোস্ট দেখার সুবিধা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা মক্কা প্রতিরক্ষা চুক্তি: জাজান হামলার পর নতুন সমীকরণ ও বাংলাদেশের স্বার্থ বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: হুমায়ুন কবির মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে রাজি নয় সৌদি আরব

রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হলেন সময়ের তারকা ব্যাংকার রোকনুজ্জামান

মোঃ নূরউদ্দিন শেখ বরিশাল ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ৩৬০ বার পড়া হয়েছে

রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হলেন সময়ের তারকা ব্যাংকার রোকনুজ্জামান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হলেন মোঃ রোকনুজ্জামান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতি প্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে পদোন্নতি হয়ে বরিশালের বিভাগীয় প্রধান হিসেবে তিনি যোগদান করেন।

মোঃ রোকনুজ্জামান ২০০১ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।

মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পাওয়ার পূর্বে তিনি রূপালী ব্যাংকের যশোর জোনাল অফিসের জোনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন এবং নানাবিধ নতুন নতুন উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে যশোর জোনকে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ জোন হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে বিভিন্ন শাখার শাখা প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি নানাবিধ সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন দক্ষ ব্যাংকারের পাশাপাশি কবি এবং মানবিক মানুষ হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।ছোট বেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন।

তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান।
রোকনুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিভাগে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ-এর একজন ডিপ্লোমেট এসোসিয়েট (ডিএআইবিবি)।
পিতা-মাতার আট সন্তানের মধ্যে পঞ্চম সন্তান রোকনুজ্জামান৷

মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহন করেন। পিতা মরহুম আফজাল হোসেন এবং মাতা মরহমা মরিয়ম বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। তার সহধর্মিণী রেশমা শারমিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) যশোরের এসপি হিসাবে কর্মরত এবং তাঁর একমাত্র পুত্র সন্তান তাহমিদ জামান দীপ্রো যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হলেন সময়ের তারকা ব্যাংকার রোকনুজ্জামান

আপডেট সময় : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩