ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা প্রতিরক্ষা চুক্তি: জাজান হামলার পর নতুন সমীকরণ ও বাংলাদেশের স্বার্থ বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: হুমায়ুন কবির মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে রাজি নয় সৌদি আরব টিকাদান কর্মসূচিতে দেশসেরা ঢাকা উত্তর সিটি করপোরেশন অসুস্থ মাওলানা ইলিয়াস আতহারীর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন নেতারা প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রতারণা, ৬ জনের সাত দিনের রিমান্ড সিলেটে ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, গ্রেপ্তার রঙমিস্ত্রি তুরস্কের ইয়ালোভায় প্রশিক্ষণকালে বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান শহীদ ও মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নে মন্ত্রণালয়ের মতবিনিময় অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরছেন জাকের আলী ও মুশফিক হাসান

২০ হাজার গৃহহীনের আবাসন প্রকল্প নিশ্চিতের দাবিতে রংপুরে মানববন্ধন

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ৪১৬ বার পড়া হয়েছে

২০ হাজার গৃহহীনের আবাসন প্রকল্প নিশ্চিতের দাবিতে রংপুরে মানববন্ধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ

২০ হাজার গৃহহীনের আবাসন প্রকল্প নিশ্চিতের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে ভূমিহীন সংগ্রাম পরিষদ।

(২৭ ফেব্রুয়ারি) সোমবার সকালে নগরীর শাপলা চত্বর মোড়ে ভূমিহীন সংগ্রাম পরিষদের সদস্যরা এ মানববন্ধনে উপস্থিত হন।

এরপর একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে মেয়র বরাবর একটি স্মারকলিপি দেন। মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া।

এ সময় ভূমিহীনরা আবাসন সংকট নিরসন, খাসজমি উদ্ধার, ভূমিহীনদের বরাদ্দর চাল, ডাল, তেল, চিনি আটাসহ নিত‍্যপণ‍্যের দাম কমানো ও শ্রমজীবীদের আর্মি রেটে রেশন দেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন ভূমিহীন সংগ্রাম পরিষদের সদস্যরা।

রংপুর ভূমিহীন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস জানান, আমাদের প্রায় ২০ হাজার গৃহহীন পরিবারের মধ্যে আবাসন প্রকল্প দেয়ার কথা ছিল। কিন্তু আমরা সেটা পাইনি। এ কারণে আমরা স্মারকলিপির মাধ্যমে নগরপিতা এবং ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিষয়টি আবারও অবহিত করছি। যাতে দ্রুত ওনারা আমাদের এ সমস্যা দূর করেন। পরে মিছিলটি বের হয়ে ডিসি অফিসের কার্যালয় গিয়ে জেলা প্রশাসক বরাবর আরও একটি স্মারকলিপি দেন
দেননি ভূমিহীন সংগ্রাম পরিষদের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০ হাজার গৃহহীনের আবাসন প্রকল্প নিশ্চিতের দাবিতে রংপুরে মানববন্ধন

আপডেট সময় : ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩