ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার ওয়ালটনে ফুল-স্ট্যাক ডেভেলপার নিয়োগ, আবেদনের সুযোগ ১৭ আগস্ট পর্যন্ত ট্রুথ সোশ্যালে আগাম পোস্ট দেখার সুবিধা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা মক্কা প্রতিরক্ষা চুক্তি: জাজান হামলার পর নতুন সমীকরণ ও বাংলাদেশের স্বার্থ বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: হুমায়ুন কবির মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে রাজি নয় সৌদি আরব

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে এফবিজেওর আলোচনা সভা

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৪ বার পড়া হয়েছে

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে এফবিজেওর আলোচনা সভা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র উদ্যোগে আজ (২৫ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি সেমিনার হলে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এফবিজেওর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে ও অর্থ সচিব আব্দুল বাতেন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, এফবিজেওর মহাসচিব মোঃ শামছুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জয়নুল আবেদীন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র মহাসচিব মোঃ নূর হাকিম, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জামাল উদ্দিন জামাল, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন রানা, এফবিজেও’র ভাইস-চেয়ারম্যান লুৎফুন নাহার রিক্তা, এফবিজেওর যুগ্ম মহাসিচব সৈয়দ ওমর ফারুক, এফবিজেও’র মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, এফবিজেওর প্রশিক্ষণ বিষয়ক সচিব মোফাজ্জল হোসেন, ঢাকা বিভাগ এফবিজেওর সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, চট্টগ্রাম জেলা এফবিজেওর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, এফবিজেওর সাংগঠনিক সচিব এ জেটএম মাইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কাস আলী, মতিঝিল প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন রহমান, সাপ্তাহিক ঝুমুরের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুদ আলম, কার্যকরী সদস্য আব্দুল কাদের, কাফরুল থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাউদ্দিন।

উক্ত আলোচনা সভায় পবিত্র কোরআন তেলোয়াত করেন এফবিজেও’র প্রচার ও প্রকাশনা সচিব মোঃ শাফিউর রহমান কাজী। একুশের কবিতা পাঠ করেন আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মোঃ ফারুকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা সৈনিক ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে হবে এবং এ বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে এফবিজেওর আলোচনা সভা

আপডেট সময় : ০৯:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩