ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, পরিবারে চলছে শোকের মাতম উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি মধুখালীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের নতুন পরিচয়ে যাত্রা শুরু করলো এয়ারটেল, নাম পরিবর্তন ‘সার্কেল’

নাটোরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৪৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট:

নাটোর জেলার গুরুদাসপুরে মিথ্যা অপবাদের প্রতিবাদ করায় দুই গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাজিরপুরের কারিগর পাড়া গ্রামের ওই ঘটনায় আহত দুই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায় যে, গত সোমবার প্রতিবেশী আব্দুর রাজ্জাকের স্ত্রী মনোয়ারা বেগমের সাথে জাহাঙ্গীরের স্ত্রী সাহিনা বেগমের কথা কাটাকাটি হয়।

ওই ঘটনার জেরে বৃহস্পতিবার প্রতিবেশী আরিফ, তামিম ও মনোয়ারা পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে জাহাঙ্গীরের স্ত্রী শাহিনা বেগম (৩২) ও শরিফুলের স্ত্রী রিনা (৩৫) বেগম গুরুতর আহত হন। প্রতিবেশরিা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত শাহিনার স্বামী জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তুচ্ছ ঘটনায় হামলা কারীরা তাঁর স্ত্রী ও প্রতিবেশী রিনা বেগমকেও মারপিট করেছে। তিনি অভিযুক্তদের বিচার দাবী করেন।

অভিযুক্ত আরিফ হোসেন মুঠোফোনে দাম্ভিকতা করে জানান, গত সোমবার শাহিনা ও রিনা আমার মা মনোয়ারাকে মারপিট করে, এ ঘটনা আমি কি তাদের ছেড়ে দেরো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন জাহান লুনা জানান, দুপুরে মারামারির ঘটনায় আহত দুই নারী চিকিৎসা নিতে এলে তাদের ভর্তি করা হয়েছে। তাদের মাথা,পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্দ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

আপডেট সময় : ১০:৪৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬