ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজে আগুন ও খাবার নষ্ট যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নাহিদের তীব্র নিন্দা লিটনের দুর্দান্ত ক‍্যাচে ভাঙল আফগানিস্তানের প্রতিরোধ জুটি আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’ কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু রিয়াদে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ও আটক ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প

ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উন্নত চিকিৎসার আশায় ভারতে গিয়ে এক দিনের ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার মো. হাবিবুর রহমান (৫৮) এবং কালীগঞ্জের কাপাসিয়া এলাকার বিল্লাল মাঝি (৫০)। তাদের মরদেহ রোববার রাতে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়েছে।

পরিবার ও ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, গত ১৫ জুন হাবিবুর রহমান ও বিল্লাল মাঝি উন্নত চিকিৎসার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান। সেখানে তারা কলকাতার যাদবপুরের এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট রাতে বিল্লাল মাঝি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পরদিন রাতে হাবিবুর রহমান স্ট্রোকজনিত জটিলতায় মারা যান।

দুই বন্ধুর মৃত্যুর পর তাদের আরেক বন্ধু মো. আবু নাহিদ (৪৫) প্রয়োজনীয় ইমিগ্রেশন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দুটি বাংলাদেশে নিয়ে আসেন। রোববার রাত ৭টা ১০ মিনিটে বিল্লাল মাঝির এবং রাত ৭টা ৩০ মিনিটে হাবিবুর রহমানের মরদেহ দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছায়। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বশীল কর্মকর্তারা ভারতীয় বিএসএফ ও বাংলাদেশ বিজিবির সহযোগিতায় আইনি প্রক্রিয়া শেষে ওই রাতেই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করেন।

দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক (এসআই) মো. তারিখ জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসা নিতে গিয়ে দুই বন্ধুর এমন মৃত্যু এবং আরেক বন্ধুর হাত ধরে লাশ হয়ে ফেরার ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু

আপডেট সময় : ০৭:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬