ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেদের চোরাবালিতে আটকে ফেলেছে যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমরাহ ভিসায় সৌদিতে প্রবেশের নতুন নিয়ম ও শর্তাবলী জারি অস্ট্রেলিয়াকে নিয়ে ব্রডের মজা, ওয়ার্নারের পাল্টা বার্তা ‘বাংলাদেশকে ছোট কোরো না’ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ আটক ৩ ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, পরিবারে চলছে শোকের মাতম

সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। এতে কেবল পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতিই দেওয়া হয়নি, বরং তা বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি ও প্রক্রিয়ার বিবরণও তুলে ধরা হয়েছে।

গত সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক একটি ই-বুক প্রকাশ করা হয়, যেখানে এই তথ্যগুলো স্থান পেয়েছে। ই-বুকে বিষয়টিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বড় সুখবর হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, প্রথম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

নতুন এই পে স্কেলটি মোট দুই ধাপে বাস্তবায়ন করা হবে বলে নথিতে জানানো হয়েছে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করা হতে পারে। এই সংক্রান্ত সুপারিশ ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।

বাজেটের বরাদ্দের বিষয়ে ই-বুকে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পেনশন ও গ্র্যাচুইটিসহ এই খাতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

এদিকে চলতি বছরেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে এবং সরকার খুব শিগগিরই এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পে-কমিশনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। তিনি জানান, কমিশনের অনেকগুলো দিক রয়েছে এবং সরকার সবগুলো বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ বিষয়ে অধিকতর আলোচনার জন্য তারা পরবর্তীতে আবারও বৈঠকে বসবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য

আপডেট সময় : ০৭:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬