ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেদের চোরাবালিতে আটকে ফেলেছে যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমরাহ ভিসায় সৌদিতে প্রবেশের নতুন নিয়ম ও শর্তাবলী জারি অস্ট্রেলিয়াকে নিয়ে ব্রডের মজা, ওয়ার্নারের পাল্টা বার্তা ‘বাংলাদেশকে ছোট কোরো না’ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ আটক ৩ ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, পরিবারে চলছে শোকের মাতম

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় কাপ্তাইয়ের শিলছড়ি নিসর্গ পড হাউসে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে এই নয় সদস্যের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই প্রতিনিধি মো. কবির হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও দৈনিক গিরিদর্পনের কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত। এছাড়া কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদী ও রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি আলমগীর কবির (জনতার সংবাদ), অর্থ সম্পাদক নুর হোসেন মামুন (দৈনিক শেয়ার বিজ) এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন চৌধুরী রিপন (দৈনিক সাঙ্গু), এম বাবুল (দৈনিক আলোকিত পাহাড় ও ঢাকা প্রতিদিন) ও জয়নাল আবেদীন (দৈনিক ঘোষণা)।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন মো. কবির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝুলন দত্ত ও বাচিকশিল্পী নুর মোহাম্মদ বাবু। সভার শুরুতে কাপ্তাইয়ের প্রয়াত সাংবাদিক আবুল কালাম আজাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাঙামাটি ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ারুল আল হক। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। সততা, দক্ষতা, মেধা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মূলধারার সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে অপসাংবাদিকতা কোনো প্রভাব ফেলতে পারবে না।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ইলিয়াস হোসেন তালুকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির। সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন

আপডেট সময় : ০৭:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬