ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮

গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন নিশ্চিত করা এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১৭ আগস্ট) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘মুনসুন রিভল্যুশন অডিটোরিয়াম’-এ আয়োজিত ‘গণমাধ্যম, গণআকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্মার্ট ডিভাইসের ব্যাপক বিকাশ সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। গত হাজার বছরের তুলনায় ডিজিটাল রূপান্তরের তীব্রতায় বিগত ২০-২৫ বছরে সমাজে বেশি পরিবর্তন ঘটেছে। অতীতে কেবল সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত মাধ্যমের প্রচারণাকেই গণকণ্ঠ হিসেবে দেখা হতো, কিন্তু এখন ডিজিটাল প্রযুক্তির কল্যাণে জনগণের স্বতস্ফূর্ত স্বর ও আকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বিটিভি বা রেডিও’র মতো প্রতিষ্ঠানগুলোর মূল কাঠামো ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে গড়ে উঠেছিল। এই পরিবর্তিত প্রেক্ষাপটে দর্শক-শ্রোতাদের নতুন চাহিদা, ক্লাউড প্রযুক্তি ও নতুন চ্যালেঞ্জগুলো অনুধাবন করা জরুরি। জনগণের এই আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, লাকসই প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ প্রয়োজন।

সেমিনারে উপস্থাপিত আলোচনা ও সুচিন্তিত প্রস্তাবনাগুলো সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ তৈরি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান (অতিরিক্ত সচিব, গ্রেড-১)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএসসি সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, গণমাধ্যম গবেষক, শিক্ষক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেমিনারে উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬