ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, পরিবারে চলছে শোকের মাতম উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি মধুখালীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের নতুন পরিচয়ে যাত্রা শুরু করলো এয়ারটেল, নাম পরিবর্তন ‘সার্কেল’

ফেনীতে ভোটের আগের রাতে কেন্দ্রে প্রবেশ ১৩ জনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজেস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতুল ফাহিমা তানহা
নিজেস্ব প্রতিনিধি:

ফেনীতে ভোটের আগের রাতে কেন্দ্রে প্রবেশের দায়ে ১৩ ব্যক্তিকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১১ ফেব্রুয়ারী বুধবার রাতে ফেনী-১ আসনের ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আটকের পর তাঁদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা জানান, কেন্দ্রে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা উপেক্ষা করে এসব ব্যক্তি জোর পূর্বক কেন্দ্রে ঢুকে পড়ে ছিলেন, তাই তাঁদের আটকের পর জরিমানা করা হয়েছে, এর বাইরে আরও তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া তিনটি উপজেলা দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে, এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী:- বিএনপির প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু (ধানের শীষ), জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এস এম কামাল উদ্দিন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির ফেনী জেলা সভাপতি মোতাহের হোসেন চৌধুরী (লাঙ্গল-জি এম কাদের), ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ার উল্লাহ ভূঁঞা (বটগাছ), বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী (ডাব) ও বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার (হারিকেন)।

ফেনী-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৬৫২ জন, এর মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৭৫৯ পুরুষ, ১ লাখ ৮৬ হাজার ৮৯০ জন নারী, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন তিনজন, তাঁদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন ১১ হাজার ২২১ জন, এই আসনে মোট ভোট কেন্দ্র ১২১টি, ভোট কক্ষের সংখ্যা ৭২৫।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে ভোটের আগের রাতে কেন্দ্রে প্রবেশ ১৩ জনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ১২:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬