প্রচণ্ড গরম ও হালকা শীত সাথে আবহাওয়ার পরিবর্তনে বেড়ে চলেছে রোগ বালাই
- আপডেট সময় : ০৪:৩৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর:
রংপুর বিভাগের লালমনিরহাটসহ উত্তরাঞ্চলে দিনে প্রচণ্ড গরম, আর রাতে হালকা শীত অনুভূত; আবহাওয়ার এমন বিরূপ আচরণে
দেখা দিয়েছে নানা ধরনের রোগবালাই তাপমাত্রার ব্যবধান বেড়ে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনে প্রচণ্ড গরম, আর রাতে হালকা শীত অনুভূত হচ্ছে। আবহাওয়ার এমন বিরূপ আচরণে দেখা দিয়েছে নানা ধরনের রোগবালাই। লালমনিরহাটের শিশু বিশেষঞ্জ ডা. আজমল হক জানান, প্রতিদিন গড়ে ২৫ জন শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তার কাছে আসছে। হাসপাতালগুলার চিত্রও একই। সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড গরম অনুভূত হয়। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঠান্ডা অনুভূত হয়। কম্বল ও চাদর গায়ে দিতে হয়।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বায়ুমণ্ডলের তাপঘনত্ব বৃদ্ধি এবং অসময়ের বৃষ্টিপাতই এই অস্বাভাবিক আবহাওয়ার মূল কারণ। জানা গেছে, গত কয়েক বছরে সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই অঞ্চলে গড় তাপমাত্রা বেড়েছে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র উষ্ণতার কারণে কৃষি, প্রাণী ও মৎস্য খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণত এই সময় শীতের আমেজ থাকলেও এখন দিনের বেলা প্রচণ্ড গরম ও রাতে হালকা শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, শীতকালের সময়কাল ক্রমেই কমে যাচ্ছে। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ২০২১ থেকে ২০২৩ সালের অক্টোবরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। চলতি অক্টোবরের শেষভাগে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩১-৩২ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস। সেপ্টেম্বর ও অক্টোবরে বৃষ্টিপাতের পরিমাণও বেড়েছে, যা আবহাওয়াবিদদের মতে অসময়ের বৃষ্টি। আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৩ ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি, আর মঙ্গলবার বিকালে সর্বোচ্চ ছিল ৩৩ এবং সর্বনিম্ন ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। কালীগঞ্জ উপজেলা কাকিনা চাপাতলা এলাকার কৃষক আহেদুল ইসলাম জানান, এখন কার্তিক মাস চলছে তবুও গরম অনুভূত হচ্ছে।
সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, গত কয়েক বছরে রংপুর অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বেড়েছে। জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন পরিবেশগত কারণে এমন আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।























