ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার

আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে তিস্তা পাড়ের মানুষ

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৩:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে তিস্তা পাড়ের মানুষ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর:

লালমনিরহাটে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি।

তবে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে তিস্তা পাড়ের মানুষ। নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের কয়েক হাজার ঘর-বাড়িতে পানি উঠে পড়ায় স্থানীয়রা আর ফিরতে পারেননি বাড়িতে। তলিয়ে গেছে আমনসহ আগাম শীতকালীন সবজির বহু খেত, ডুবে গেছে কাঁচাপাকা সড়ক, ভেঙে গেছে স্থানীয়ভাবে তৈরি করা বাঁধ, ভেসে গেছে পুকুর-জলাশয়ের মাছ। এছাড়া পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি বন্যাদুর্গত এলাকায়। এখন শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পড়েছে হাজারো মানুষ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় অন্তত ৯০৫ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, তাতে সবজির বেশ কিছু খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টায় তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এক-দুই দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে তিস্তা পাড়ের মানুষ

আপডেট সময় : ০৩:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫