ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা

গাছ থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার: সাপটিকে এক নজর দেখতে শতশত জনতা

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

গাছ থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার: সাপটিকে এক নজর দেখতে শতশত জনতা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর।

আজ (৫ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ৭টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে উঠে পড়ে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখতে ছুটে আসে শতশত জনতা

এ বিষয়ে স্থানীয়রা জানায়, সাপটিকে প্রথম শুয়ে থাকতে দেখে এক শিশু। পরে সে চিৎকার দিলে আশে-পাশের লোকজন ছুটে আসে। এসময় স্থানীয়দের শোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসার গাছের ১২ থেকে ১৫ ফুট ওপরে উঠে একটি ডালে শুয়ে থাকে। এসময় আতঙ্ক ছড়িয়ে পুরো এলাকাজুড়ে। অজগর সাপ গাছে ওঠার খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখার জন্য ছুটে আসেন বিভিন্ন বয়সের নারী, শিশুসহ শত শত মানুষ। এর আগে অজগর সাপ গাছে উঠার ঘটনা দেখেননি তারা। অত্র এলাকায় বনজঙ্গল না থাকলেও বিগত সময়ের কোন বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারনা তাদের।

এরপর, খবর পেয়ে গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছা সেবী সাপটিকে উদ্ধার করে। পরে বনবিভাগের সহযোগিতায় সাপটিকে বস্তায় বনবিভাগের অফিসে নিয়ে আসা হয়। আলোচনা করে সাপটিকে নিরাপদে স্থানে অবমুক্ত করার কথা জানান তারা।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী জানান, কুড়িগ্রাম সদর উপজেলার আগমনী বাজারে একটি অজগর সাপ মানুষের চোখে পড়ে এবং গ্রিন ভিলেজ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক মো. হোসেন আলী সাপটি উদ্ধার করে, পরবর্তীতে বন বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় বন অফিসে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ১০ ফুট দৈর্ঘ্যের সাপটির আনুমানিক বয়স ১০ বছর হতে পারে। আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত, তাই বন্যপ্রাণী উদ্ধারে কুড়িগ্রাম জেলায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

বন বিভাগের সেবাকর্মী আশরাফুল হক জানায়, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়েছি। পরবর্তীতে আলোচনা করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাছ থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার: সাপটিকে এক নজর দেখতে শতশত জনতা

আপডেট সময় : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫