
স্টাফ রিপোর্টার রংপুর:
লালমনিরহাটে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি।
তবে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে তিস্তা পাড়ের মানুষ। নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের কয়েক হাজার ঘর-বাড়িতে পানি উঠে পড়ায় স্থানীয়রা আর ফিরতে পারেননি বাড়িতে। তলিয়ে গেছে আমনসহ আগাম শীতকালীন সবজির বহু খেত, ডুবে গেছে কাঁচাপাকা সড়ক, ভেঙে গেছে স্থানীয়ভাবে তৈরি করা বাঁধ, ভেসে গেছে পুকুর-জলাশয়ের মাছ। এছাড়া পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি বন্যাদুর্গত এলাকায়। এখন শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পড়েছে হাজারো মানুষ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় অন্তত ৯০৫ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, তাতে সবজির বেশ কিছু খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টায় তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এক-দুই দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২