ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের খারকিভে রাশিয়ার রকেট হামলায় নিহত ১০ আখাউড়ায় কেল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল ৩ কোটি ৩ লাখ টাকা ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের ছক ২০২৩ সালেই হাসিনাকে জানান মনিরুল ঢাকায় নারীদের জন্য বিআরটিসির বিশেষ গোলাপী বাস সেবা চালু মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ শিল্প হাবে রূপান্তরের পরিকল্পনা সরকারের সারা দেশে আড়াইশ অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর রংপুরে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রেতা উচ্ছেদ, মালিক কারাগারে বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

জামালপুরে জেলা জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব আহ্বায়ক জাকির হোসেন খান

মোঃ রাকিব হাসান জামালপুর
  • আপডেট সময় : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে

জামালপুরে জেলা জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব আহ্বায়ক জাকির হোসেন খান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান জামালপুর

জামালপুর জেলা জাতীয় পার্টির নতুন ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে পূর্ববর্তী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান-কে আহ্বায়ক করা হয়েছে। তবে এ কমিটিতে বাদ পড়েছেন সাবেক সভাপতি মোস্তফা আল মাহমুদ।

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জামালপুর জেলা জাতীয় পার্টি আবারও গতিশীলতা ফিরে পাবে এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন জেলা জাতীয় পার্টির কার্যক্রম স্থবির হয়ে ছিল। নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যন্ত বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

উচ্ছ্বসিত নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে জেলা জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব আহ্বায়ক জাকির হোসেন খান

আপডেট সময় : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫