ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগরে মৌসুমি নিম্নচাপ: অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের ২১ ঘণ্টা আটকের পর মুচলেকায় মুক্তি পেলেন মাহদিসহ ৩ জন বাথরুমে হঠাৎ অসুস্থ হওয়ার কারণ ও সুরক্ষার উপায় শতবর্ষী দিদির জন্য ‘গাড়ি’ চাইল ৯ বছরের তুলি, উপহার দিলেন ইউএনও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বয় সেল গঠন সৌদির আরামকো তেল শোধনাগারে ইয়েমেনি বাহিনীর ড্রোন হামলা মহাসড়কে থ্রি হুইলার চলাচলে কঠোর নিষেধাজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩টি সামরিক অভিযান রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২৬ জন গ্রেফতার

আখাউড়ায় কেল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল ৩ কোটি ৩ লাখ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ ওরফে শাহ পীর কেল্লা শহীদ (রহ.) মাজারের দানবাক্স থেকে ৩ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি দানবাক্স থেকে সোনা, রুপা ও বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

সাত দিনব্যাপী ওরশ শেষ হওয়ার পর মাজারের দানবাক্সগুলো খোলা হয়। সোমবার সকাল ৯টায় টাকা গণনার কাজ শুরু হয়ে মঙ্গলবার ভোর ৪টার দিকে শেষ হয়। উপজেলা প্রশাসন, মাজার পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, ১০ আগস্ট শুরু হওয়া সাত দিনব্যাপী এই ওরশ ১৬ আগস্ট দিবাগত রাত ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। তিনি আরও জানান, সোনালী ব্যাংকের ১৬ কর্মকর্তা এবং মাজার শরীফ মাদ্রাসার শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন স্বেচ্ছাসেবী টাকা গণনায় অংশ নিয়েছেন। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও নিরাপদভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ওরশ উপলক্ষে সড়ক, রেল ও নৌপথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান খড়মপুরে সমবেত হন। এতে মাজার ও আশপাশের এলাকা কয়েক দিন ধরে জনসমাগমে মুখর ছিল। প্রতিদিন বাদ আসর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এখানে ধর্মীয় আলোচনা, জিকির, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আখাউড়ায় কেল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল ৩ কোটি ৩ লাখ টাকা

আপডেট সময় : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬