ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধের উদ্যোগ শুধু রাজনৈতিক নয়, আমলাতন্ত্রেও সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৯৬ বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা শিক্ষার্থী বহিষ্কৃত, মামলার প্রস্তুতি এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশনা দিল সরকার শাওমি থেকে আইফোন, গ্রে মার্কেটে সয়লাব দেশের স্মার্টফোন বাজার ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা সৌদির ফ্লাইট বিপর্যয়: ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বেবিচকের সাত জরুরি নির্দেশনা বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা

জামালপুরে জেলা জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব আহ্বায়ক জাকির হোসেন খান

মোঃ রাকিব হাসান জামালপুর
  • আপডেট সময় : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে

জামালপুরে জেলা জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব আহ্বায়ক জাকির হোসেন খান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান জামালপুর

জামালপুর জেলা জাতীয় পার্টির নতুন ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে পূর্ববর্তী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান-কে আহ্বায়ক করা হয়েছে। তবে এ কমিটিতে বাদ পড়েছেন সাবেক সভাপতি মোস্তফা আল মাহমুদ।

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জামালপুর জেলা জাতীয় পার্টি আবারও গতিশীলতা ফিরে পাবে এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন জেলা জাতীয় পার্টির কার্যক্রম স্থবির হয়ে ছিল। নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যন্ত বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

উচ্ছ্বসিত নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে জেলা জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব আহ্বায়ক জাকির হোসেন খান

আপডেট সময় : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫