সৌদির ফ্লাইট বিপর্যয়: ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বেবিচকের সাত জরুরি নির্দেশনা
- আপডেট সময় : ০৪:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের ভোগান্তি কমাতে সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থাগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব উড়োজাহাজ সংস্থাকে অবিলম্বে এই নির্দেশনাগুলো কার্যকর করতে হবে। ফ্লাইট বাতিল, বিলম্ব বা সময়সূচি পরিবর্তনের সর্বশেষ তথ্য যাত্রীদের মুঠোফোনে খুদে বার্তা, ফোনকল, ই-মেইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ফ্লাইটের নতুন সময়সূচি, পুনরায় টিকিট বুকিং ও অর্থ ফেরতের বিষয়ে স্পষ্ট তথ্য নিশ্চিত করতে বলা হয়েছে। ফ্লাইটের অবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে আসতে নিষেধ করা হয়েছে।
ভিসার মেয়াদ বাড়ানো বা অভিবাসনসংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকার সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিতে বলা হয়েছে। ইতিমধ্যে বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাত্রীদের জন্য বসার জায়গা, পানীয় জল ও হালকা খাবারসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বয়স্ক, শিশু ও প্রতিবন্ধী যাত্রীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিটি উড়োজাহাজ সংস্থাকে একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নিয়োগ করে তাঁর নাম, পদবি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা বিভাগকে জানাতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রতিনিধিকে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যাত্রীদের সহায়তা ও তথ্য প্রদানের কাজ করতে হবে। কোনো যাত্রীকে অসহায় অবস্থায় ফেলে না রেখে সহানুভূতিশীল আচরণ ও সঠিক তথ্য দেওয়ার বিষয়টিও নির্দেশনায় গুরুত্ব পেয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ৬২টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এতে ৯ হাজার ৬৭৪ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নয়টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটিসহ বিভিন্ন এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইট রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত এবং ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে।
ফ্লাইটের অবস্থা নিশ্চিত না হয়ে যাত্রীদের বিমানবন্দরে আসতে নিষেধ করতে হবে।ভিসার মেয়াদ বাড়ানো বা অভিবাসনসংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগের বিষয়ে পরামর্শ দিতে হবে উড়োজাহাজ সংস্থাগুলোকে।.সৌদিতে হামলার কারণে ৯ হাজার ২৬৯ বাংলাদেশি যাত্রী ক্ষ
এ ছাড়া ইন্ডিগো, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ফ্লাইদুবাই, সালাম এয়ার ও ইজিপ্ট এয়ারের ৩৯টি ট্রানজিট ফ্লাইটও এর আওতায় রয়েছে।এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে।
























