ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বেনাপোলে চার পূজামণ্ডপে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া ক্যাম্পাসে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে ৩০০ বাড়ি ভস্মীভূত, ঘরছাড়া হাজারো মানুষ

ডোমারে সাংবাবাদিককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

রংপুর বুরো প্রধান
  • আপডেট সময় : ০৯:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

ডোমারে সাংবাবাদিককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর বুরো প্রধান

নীলফামারীর ডোমারে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে পৌরসভার মডেল স্কুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দৈনিক জনতা পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি।

জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে পৌরসভার মডেল স্কুল পাড়া এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে দলবদ্ধভাবে আব্দুর রাজ্জাক রাজার ওপর নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রাজ্জাক রাজা জানান, দীর্ঘদিন ধরে মডেল স্কুল পাড়ার মশিয়ার রহমানের ছেলে রাসেল একই এলাকার এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে উভয়ের সংসারে অশান্তি দেখা দেয়। বিষয়টি নিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মশিয়ার ও তার ছেলেরা রাজাকে তাদের বাড়িতে যাওয়ার অনুরোধ করেন।

রাজা যেতে না চাইলে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে পরকীয়ায় জড়িত নারীর বাবা তরিকুল ও মশিয়ারের পরিবারের লোকজন মিলে তাকে খুঁটিতে বেঁধে নির্যাতন শুরু করে। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেওয়া হয়। দুই ঘণ্টার নির্যাতনের পর তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

এ সময় রাজাকে রক্ষা করতে গেলে স্বাধীন নামের এক যুবক দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাধীনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে স্বাধীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডোমারে সাংবাবাদিককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০৯:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫