ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দলীয় সূত্র চ্যানেল ২৪-কে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিবের পাশাপাশি দুইজন করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ রাখা হবে। এ ছাড়া রাজনৈতিক পর্ষদের বাকি ১০ জন সদস্য যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। নতুন কমিটিতে তাদের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আসতে যাচ্ছে। তবে নতুন কমিটির সদস্যদের নাম ও দায়িত্ব বণ্টন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

আপডেট সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬