ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস সিরাজগঞ্জে পূজার কেনাকাটায় সরগরম মার্কেট ও ফুটপাত গুমানি নদীতে বৈঠার ছন্দে মাতল ঐতিহ্যবাহী নৌকা বাইচ অ্যাটলেটিকোর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড মোদি শাসনের কি শেষ শুরু? রাজপথে উত্তাল ভারত

বেনাপোলে চার পূজামণ্ডপে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল পৌর এলাকার চারটি পূজামণ্ডপে ব্যক্তিগত অর্থায়নে আর্থিক অনুদান দিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। মঙ্গলবার ১৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় স্থানীয় হোটেল সানরুফে আয়োজিত এক সুধী সমাবেশ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।

বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বিএনপি নেতা আবুল হাসান জহির, বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহাক মিয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং শার্শা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তারা আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে মিলেমিশে বসবাস করতে হবে। বক্তারা আরও বলেন, সমাজে হিংসা-বিদ্বেষ ও সাম্প্রদায়িক বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতিই হওয়া উচিত সবার মূল শক্তি। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার কথা বিবেচনা করে সরকারি বরাদ্দ বাড়ানো হয়েছে। পাশাপাশি দুর্গাপূজার ছুটির দাবিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে বলে তারা জানান। একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে চারটি পূজামণ্ডপের পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন বিএনপি নেতারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বেনাপোলে চার পূজামণ্ডপে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান

আপডেট সময় : ১০:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬