ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের আজকের সূচি আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা

টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। চলমান আবুধাবি টেস্টে দুই ইনিংসে পঞ্চাশোর্ধ রান (৫৩ ও ১০২) এবং ৯টি ডিসমিসাল করার মাধ্যমে তিনি টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য রেকর্ডের মালিক হয়েছেন। এর আগে ১৯৬৬ সালে দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ৫০-এর বেশি রান ও ৮টি ডিসমিসাল করেছিলেন, যা ছিল আগের রেকর্ড। তাকে ছাড়িয়ে লিটন এখন নতুন উচ্চতায় পৌঁছেছেন।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এবাদত হোসেনের বলে ইকরাম আলিখিলের ক্যাচটি তালুবন্দি করে এই রেকর্ড নিশ্চিত করেন লিটন। নিজের শরীর ভাসিয়ে বেশ দূর দিয়ে যাওয়া বলটি তিনি যেভাবে লুফে নিয়েছেন, তা ছিল দেখার মতো। এর আগে প্রথম ইনিংসেও প্রথম স্লিপ থেকে একইভাবে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিয়েছিলেন তিনি, যার বোলার ছিলেন এই এবাদতই। এই ক্যাচটির মাধ্যমে আফগানিস্তানের ৬৬ রানের জুটিও ভেঙে যায়।

আফগানিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ২০২ রানে চতুর্থ উইকেট হারিয়েছে। আগের দিন ৪৭৯ রানের লক্ষ্য তাড়ায় আফগানরা ৩ উইকেটে ১৩২ রান করেছিল। পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান, আর বাংলাদেশের দরকার ৬ উইকেট। এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেন ৩টি এবং হাসান মাহমুদ ১টি উইকেট শিকার করেছেন। হাশমতউল্লাহ শহীদি পায়ে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হলেও আফগান ব্যাটাররা বেশ দৃঢ়তার সঙ্গেই লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে লিটনের এই ইতিহাস গড়ার সুযোগ এখনো ফুরিয়ে যায়নি, কারণ ম্যাচটি এখনো চলমান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস

আপডেট সময় : ০৩:৪২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬