আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর
- আপডেট সময় : ০৭:১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

আজ ১৪ অক্টোবর, ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বিশ্বের প্রধান তিনটি মান সংস্থা—ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে দিবসটি পালন করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Shared vision for a better world—Affordable and Clean Energy’, যার ভাবার্থ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’। এই প্রতিপাদ্যটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্যকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়েছে। জ্বালানি উৎপাদনের পাশাপাশি এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এই লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড বিশেষ ভূমিকা রাখছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে বিএসটিআইয়ের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


























