ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেগুনবাগিচায় সৌন্দর্যবর্ধন প্রকল্পের দেয়ালে সারিবদ্ধ গাড়ির দখল সংসদ ভবনের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান কুমিল্লার প্রত্যন্ত গ্রামেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, গ্রেপ্তার ৩ শিক্ষা খাতের তথ্য আদান-প্রদানে ইসির সঙ্গে বৈঠক রোববার আইনগত সহায়তা প্রান্তিক মানুষের বিচারপ্রাপ্তি সহজ করবে: আইনমন্ত্রী ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাকুতে ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধিদল প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার

গুমানি নদীতে বৈঠার ছন্দে মাতল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরতের পড়ন্ত বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়ায় গুমানি নদীতে আয়োজিত হয় ‘প্রভাষক জাফর ইকবাল হিরোক পানসি নৌকা বাইচ-২০২৬’-এর ফাইনাল। চলনবিল অধ্যুষিত এই এলাকায় ঐতিহ্যবাহী এই আয়োজন ঘিরে তৈরি হয়েছিল উৎসবের আমেজ। নদীর বুকে রঙিন পানসি নৌকাগুলোর ছুটে চলা আর মাঝিদের জারি-সারি ও লোকগানের সুরে মুখর ছিল পুরো এলাকা।

প্রতিযোগিতা চলাকালীন প্রতিটি বাঁক আর গতির পরিবর্তনে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একবার একটি নৌকা এগিয়ে যায়, পরক্ষণেই অন্য নৌকা এসে ব্যবধান কমিয়ে আনে। নদীর দুই পাড়ে সমবেত হাজারো মানুষ করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ জোগায়। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীপাড়ের জনপদ যেন এক মিলনমেলায় পরিণত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জনকারী নৌকাকে এক লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৬০ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে ৪০ হাজার টাকা এবং চতুর্থ স্থান অধিকারীকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মতিন রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক। তিনি তার বক্তব্যে বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দর্শকদের বিপুল উপস্থিতি তাকে মুগ্ধ করেছে এবং তিনি আগামীতেও আবহমান বাংলার কৃষ্টি ধরে রাখতে এমন আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ আলম এবং ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গুমানি নদীতে বৈঠার ছন্দে মাতল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

আপডেট সময় : ০৩:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬