ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষি ও কৃষককে গুরুত্ব দিয়ে দেশ গড়ার আহ্বান কৃষিমন্ত্রীর ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়ায় গুমানী নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এই প্রতিযোগিতার আয়োজন করেন। গত ১০ অক্টোবর এই আয়োজনের উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জ জেলার মোট ১৬টি পানসি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জনকারী ফরিদপুর উপজেলার বন্যাকান্দি নিউ চ্যালেঞ্জারকে ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী সিরাজগঞ্জের কৈবর্তগাঁতী নিউ একতা সার্ভিসকে ৬০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী সিরাজগঞ্জের বঙ্কিরাট ফাইটার নৌকাকে ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন রাজু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম কালু এবং উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

আপডেট সময় : ১০:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬