ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ অপ্রতিমকে নিয়ে ভিকটিম ব্লেমিংয়ে ক্ষুব্ধ মা, আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি পূর্বাচলে জনপ্রিয় হাঁসের মাংসের দোকানে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, ওসির বিরুদ্ধে ক্ষোভ মানবজমিন-এ রিপোর্টার পদে লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর বরিশালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মা-মেয়েসহ তিনজন আটক জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

একের পর এক চুরি হচ্ছে বিদ্যুৎ ট্রান্সফরমার ১ মাসে ১২টি ট্রান্সফরমার চুরি

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১০:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

একের পর এক চুরি হচ্ছে বিদ্যুৎ ট্রান্সফরমার ১ মাসে ১২টি ট্রান্সফরমার চুরি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর:

রংপুরের পীরগাছা উপজেলায় একের পর এক চুরি হচ্ছে ইটভাটার বিদ্যুৎ ট্রান্সফরমার। ভাটার নৈশপ্রহরীদের বেঁধে রেখে খুলে নেওয়া হচ্ছে ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

তথ্য অনুযায়ী, গত ১ মাসে উপজেলার বিভিন্ন স্থানে মোট ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে ওকড়াবাড়ী মোড়ে মেসার্স মিতা ব্রিকস ইটভাটার ৩টি, পাশের মনুরছড়া গ্রামে আনোয়ার হোসেনের সেচকাজে ব্যবহৃত ২টি, সদর ইউনিয়নের কতমতলীতে মেসার্স এসএ ব্রিকস ইটভাটার ৩টি এবং কালীগঞ্জ এলাকার একটি আবাসিক বাড়ি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।

‎সবশেষ চুরির ঘটনা ঘটে গত বুধবার রাতে, মেসার্স জুঁই ব্রিকস ইটভাটায়। সেদিন রাতেই ভাটাটি থেকে ৩টি ট্রান্সফরমার চুরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের দাম প্রায় ৯০ হাজার টাকা ধরে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা।

‎মেসার্স জুঁই ব্রিকস ইটভাটার নৈশপ্রহরী আইদুল ইসলাম জানান, রাত ৩টার দিকে ১০-১২ জন মুখোশধারী মোটরসাইকেলে এসে তাকে ও রাশেদ নামের এক যুবককে হাত-পা ও মুখ বেঁধে ভাটার চিমনির নিচে ফেলে রেখে যায়। এরপর তারা খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে ভেতরের তামার কয়েল নিয়ে পালিয়ে যায়।

‎মিতা ব্রিকস ইটভাটার প্রহরী হোসেন আলী জানান, ৫-৬ জন মুখোশধারী এসে তাকে বেঁধে ঘরের ভেতর রেখে যায়। পরে সকালে স্থানীয়দের সহায়তায় তিনি মুক্ত হন। চোরেরা কয়েল নিয়ে ট্রান্সফরমারের বাকি অংশ ফেলে রেখে গেছে।

মেসার্স জুঁই ব্রিকস ইটভাটার ম্যানেজার আলমগীর হোসেন জানান, সব চুরির ধরন একই। যেসব চোর এসব করছে, তারা স্পষ্টতই বিদ্যুৎ কাজের সাথে অভিজ্ঞ। সাধারণ কেউ এত ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে না।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একের পর এক চুরি হচ্ছে বিদ্যুৎ ট্রান্সফরমার ১ মাসে ১২টি ট্রান্সফরমার চুরি

আপডেট সময় : ১০:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫