ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জের ইউএনও মাজহারুল ইসলাম চার দিনের সফরে তুরস্ক যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সিন্ডিকেট ও অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ইসলামী আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষায় কোটি টাকা বরাদ্দ দিল সরকার জামালপুরে পতিত জমিতে পানিফল চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা মৎস্য চাষ হতে পারে অর্থনীতির ভিত্তি: জহির উদ্দিন স্বপন বিরোধী সমর্থকদের গণগ্রেপ্তার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ সুবিধাবঞ্চিত ৮২ মেধাবী শিক্ষার্থীর সাফল্যের স্বীকৃতি দিল স্বপ্ন সারথী পাবনায় ৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সলঙ্গায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই সভায় মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি কে. এম. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আসলাম আলী বলেন, একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সবার আগে এগিয়ে আসতে হবে। মাদককে একটি মরণফাঁদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল অপরাধই নয়, বরং জীবনের সব সুন্দর স্বপ্নকে ধ্বংস করে দেয়। তিনি আরও উল্লেখ করেন যে, সলঙ্গা থানা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখা এবং কিশোর অপরাধ দমনে পুলিশ প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে।

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সলঙ্গায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময়

আপডেট সময় : ০২:৫৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬