ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবভারতীতে উরুগুয়ের কাছে ভারতের বড় ব্যবধানে পরাজয় উজিরপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মেসির জার্সিটা আমি নেবই, মায়ের কসম: বেনিনি ডিফেন্ডার হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক বিয়ে নিয়ে নিজের ভাবনা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল গাজায় নিখোঁজ স্বজনদের অপেক্ষায় প্রহর গুনছে হাজারো ফিলিস্তিনি পরিবার জাপানের ভিসা নীতি: আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে চলাই জরুরি ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, নিন্দার ঝড় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেপ্টেম্বর মাসের অভিযানে ১ কোটি টাকা জরিমানা পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা, নেপথ্যে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার চরফ্যাশন উপজেলায় পুলিশের একটি বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্কুল সড়কে অবস্থিত খোকন চাকলাদারের বসত বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। সেখানে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে খোকন, মাকসুদ ও তাহের নামের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলমান রয়েছে এবং অপরাধ দমনে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬