ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈভবকে নিয়ে তাড়াহুড়ো নয়, সতর্কবার্তা দিলেন কপিল দেব শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে ১২৯০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রসূতির কোল থেকে নবজাতক চুরি বসুন্ধরা আবাসিক এলাকার নিয়ন্ত্রণ ও ‘নিজস্ব প্রশাসন’ নিয়ে রাজউককে সংসদীয় কমিটির প্রশ্ন আবাসিক এলাকায় নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশনা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান আহমেদ তামীম

গাঁজাসহ আটক খুবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ও জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গাঁজাসহ হাতেনাতে আটক হওয়া তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী রিয়াজুস ছলেহীন, তৌফিক আলম ও মুশফিক উল ইসলাম। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর একাডেমিক ভবনে ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল দল অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি করেন টহল দলের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে এই সাময়িক বহিষ্কার ও জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তে সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি নিয়ম অনুযায়ী পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গাঁজাসহ আটক খুবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ও জরিমানা

আপডেট সময় : ০৬:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬