মনপুরায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. শুভ (২১) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জমির শাহ বাজার এলাকার মো. সুমনের ছেলে মো. শামিম (২১)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাধেরহাট বাজারের উত্তর-পূর্ব পাশে আলী টেলিকমের সামনের পাকা সড়কে সন্দেহজনক চলাচলের সময় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



























