ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৯৪ আট বছর পর রাফীর সিনেমায় ফিরলেন সিয়াম, প্রকাশ্যে নতুন লুক আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিয়া ও কওমি আমার দুই চোখের মতো প্রিয়: আল্লামা সাঈদী দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত: মতিউর রহমান আকন্দ খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে সারাদেশে বিএনপির দোয়া মাহফিল ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা ডারউইন টেস্টে বাংলাদেশের লিড, তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরিতে স্বস্তি নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে? সাংবিধানিক প্রেক্ষাপট

ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ১ লাখ ৮০ হাজার টাকার মাধ্যমিক বৃত্তি প্রদান

মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ৩৬২ বার পড়া হয়েছে

ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ১ লাখ ৮০ হাজার টাকার মাধ্যমিক বৃত্তি প্রদান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মাধ্যমিক বৃত্তি ও সার্টিফিকেট বিতরণ ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় ধামইরহাট অডিটোরিয়ামে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ও মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারের যৌথ আয়োজনে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ জনকে মাধ্যমিক বৃত্তি ও ১৮ জনকে প্রাথমিক বৃত্তির মোট ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী এসব শিক্ষাথীদের মাঝে বৃত্তি টাকা ও সনদ প্রদান করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি অবসর প্রাপ্ত ৫ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, সঞ্চালক আবু মুছা সহ গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ১ লাখ ৮০ হাজার টাকার মাধ্যমিক বৃত্তি প্রদান

আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩