সংবাদ শিরোনাম :
তারাগঞ্জের বটতলি দাখিল মাদ্রাসায় ৫ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জ উপজেলার বটতলি দাখিল মাদ্রাসায় এবার দাখিল পরীক্ষায় ভয়াবহ ফলাফল হয়েছে। মাদ্রাসা থেকে মোট ৫ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল, কিন্তু তাদের মধ্যে একজনও পাশ করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই তথ্য জানা গেছে।
বর্তমানে মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী কর্মরত রয়েছেন। এমন হতাশাজনক ফলাফলের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার ফেরদৌস আলী মোবাইল ফোনে বলেন, তারা এমন ফলাফল প্রত্যাশা করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহিনুর ইসলাম।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor





























