ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড ফেসবুকে প্রেম ও মুঠোফোনে বিয়ে, পরে প্রবাসী জানলেন স্ত্রী আসলে তরুণ ‘আবরার হত্যার সময় শিবিরের অনেকে ছাত্রলীগ সেজে বেঁচেছিল’: রাশেদ খান ইসরাইল ছাড়ছেন ২০ বৃটিশ কূটনীতিক, জেরুজালেমে কনস্যুলেটের নাম বদল স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে বাধা নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ ৫ জনের মৃত্যু সিরিয়ার সাবেক জেনারেল বাসাম আল-হাসানকে সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও লেবানন পাবনায় চায়ের দোকানে কলারুটি গলায় আটকে বৃদ্ধের মৃত্যু নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে গুরু-শিষ্যের দ্বন্দ্ব

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউএনও’র ওপর হামলার অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর, চকরহিমাপুর, চাঁদপুর, খলসী, বোয়ালিয়া ও সমসপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই অভিযানে বালু উত্তোলনের চারটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথপুর এলাকায় বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। ড্রেজার মেশিন ধ্বংসের সময় হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান এবং অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের উদ্ধার করেন।

ঘটনার বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করার কাজ চলছিল। এই অভিযানের এক পর্যায়ে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে এবং এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এ সময় বালু উত্তোলনের ৪টি মেশিন ধ্বংস করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউএনও’র ওপর হামলার অভিযোগ

আপডেট সময় : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬