ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার গণপরিবহন ও যানজট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক বিশ্বসেরা গবেষকের তালিকায় ষষ্ঠ স্থানে বেরোবির তৌফিকুল ইসলাম এসএ-টুয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিশাদ সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান রিজভীর স্পেনের আবাসন আন্দোলনের প্রতীক মারিকারমেনের প্রয়াণ সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর টঙ্গীতে রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপে আগ্রহী বাংলাদেশ বরগুনায় বিশ্ব দৃষ্টি দিবস পালন: বিনামূল্যে চিকিৎসা পেলেন শতাধিক মানুষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউএনও’র ওপর হামলার অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর, চকরহিমাপুর, চাঁদপুর, খলসী, বোয়ালিয়া ও সমসপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই অভিযানে বালু উত্তোলনের চারটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথপুর এলাকায় বালুদস্যু সিন্ডিকেটের সদস্যরা ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। ড্রেজার মেশিন ধ্বংসের সময় হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান এবং অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের উদ্ধার করেন।

ঘটনার বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করার কাজ চলছিল। এই অভিযানের এক পর্যায়ে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে এবং এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এ সময় বালু উত্তোলনের ৪টি মেশিন ধ্বংস করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউএনও’র ওপর হামলার অভিযোগ

আপডেট সময় : ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬