ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ মৃত সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য: ঝিনাইদহে তোলপাড় পানির হিস্যায় একচুলও ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম নীলফামারীতে আশ্বিনের বৃষ্টি: আমন চাষিদের স্বস্তি, দুশ্চিন্তায় আলু ও সবজি চাষিরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০

গেম ডেভেলপমেন্ট ট্রফিতে অনূর্ধ্ব-২৩ দলকে হারাল অনূর্ধ্ব-১৯ দল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) দ্বিতীয় ম্যাচে দেখা গেল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। ২২৬ রানের পুঁজি নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই করে ফরিদ হাসান ফয়সালের নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ দল এই নাটকীয় জয় তুলে নেয়।

টসের পর প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন রবিউল হাসান অনিক। ছয় নম্বরে নেমে ৮২ বলে অপরাজিত এই ইনিংসে তিনি পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান। এছাড়া আবদুল্লাহ আল মুহি ৪০ রান, আহসান আল মুমিনুল ৩৭ রান এবং ফারহান সাদিক ২৯ রান করেন। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অফ স্পিনার শেখ পারভেজ জীবন ৩৮ রানে ৩টি উইকেট নেন। এছাড়া আহরার আমিন পিয়ান ও আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট শিকার করেন।

২২৭ রানের লক্ষ্য তাড়ায় অনূর্ধ্ব-২৩ দল শুরুটা বেশ ভালোই করেছিল। উদ্বোধনী জুটিতে জাওয়াদ আবরার ও খালিদ হাসান যোগ করেন ৫২ রান। জাওয়াদ ২৬ ও খালিদ ৩৪ রান করেন। এরপর তামিম ২৮ এবং অধিনায়ক কালাম সিদ্দিকি এলিন ৩২ রান করেন। একপর্যায়ে ৩ উইকেটে ১২৬ রান তুলে জয়ের পথেই ছিল অনূর্ধ্ব-২৩ দল।

তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা। আহরার আমিন পিয়ান ও রিজান হোসেন ষষ্ঠ উইকেটে ৪১ রান যোগ করলেও পিয়ান ২৫ রানে ফেরেন। ৭৫ বলে ৪৪ রান করে জয়ের মাত্র ১৪ রান আগে আউট হন রিজান। শেষ দুই ওভারে অনূর্ধ্ব-২৩ দলের প্রয়োজন ছিল ৮ রান। ৪৯তম ওভারে মাত্র ২ রান আসার পাশাপাশি দলটি উইকেট হারায়। ফলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৬ রান, হাতে ছিল শেষ উইকেট। শেষ ওভারের তৃতীয় বলেই রাহিন আহমেদকে এলবিডব্লিউ করে ম্যাচ শেষ করেন রহিম আহমেদ। ৫২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এছাড়া আল রাফি ও তাফিউল আলম তামিম দুটি করে উইকেট নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গেম ডেভেলপমেন্ট ট্রফিতে অনূর্ধ্ব-২৩ দলকে হারাল অনূর্ধ্ব-১৯ দল

আপডেট সময় : ০৮:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬