ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লেনদেনের অভিযোগ, তদন্তের আশ্বাস দৌলতখানে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা আনোয়ারায় অস্ত্র হাতে ভাইরাল ও ছাত্র আন্দোলনে হামলার আসামি শিবলু গ্রেপ্তার স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪ বিটিএমএ নেতাদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়, সমাধানের আশ্বাস রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ আট মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা নেবে সরকার নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে যুবক গ্রেপ্তার

শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করছে ভারত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বর্তমানে পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রত্যর্পণ বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ থেকে আসা অনুরোধটি তাদের প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করে দেখা হচ্ছে।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের শর্ত হিসেবে শেখ হাসিনার প্রত্যর্পণ ও হাদির হত্যার অভিযোগে অভিযুক্তদের ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও গঠনমূলক ভবিষ্যৎমুখী সম্পর্কের ওপর নির্ভরশীল।

সাবেক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সংবাদ সম্মেলন প্রসঙ্গে ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে মুখপাত্র নতুন করে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে ওই সম্মেলনের আগে তিনি জানিয়েছিলেন, উক্ত অনুষ্ঠানের সাথে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এবং সেখানে দেওয়া কোনো বক্তব্য ভারত সমর্থন করে না। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করছে ভারত

আপডেট সময় : ০৫:০০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬