ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের কর্তৃত্ববাদী না হয়ে সেবক হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাস ভাঙচুর, যান চলাচল স্বাভাবিক দৌলতখানের ৭৩ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান খামেনিকে হত্যার পর ইরানের সামনে বড় সুযোগ: আবদুল্লাহ গুল সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যান কারসন গোয়াইনঘাটে গুরুত্বপূর্ণ দুটি সড়ক পরিদর্শনে এলজিইডির ডিজাইন টিম প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে: রাষ্ট্রপতি ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সিরাজগঞ্জে মাদক মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ভারতে ছাত্র আন্দোলনের ‘পোস্টার গার্ল’ নেহা বোরা কে?

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার একটি বড় চালান নিয়ে যাওয়ার সময় কুমিল্লায় গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুইজার প্রাডো গাড়ি। সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় নীল রঙের লাগেজের ভেতরে লুকানো ৩ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার স্বর্ণফুল গ্রামের ফয়সাল হোসেন (২৫) এবং একই উপজেলার ফুলতলা গ্রামের গাড়িচালক আমান উল্লাহ (৩৫)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, রোববার রাতে কক্সবাজার থেকে ইয়াবার চালানটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। রাতে চট্টগ্রামে যাত্রাবিরতি শেষে সোমবার সকালে তারা আবার ঢাকার দিকে যাত্রা করেছিলেন। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চৌদ্দগ্রাম এলাকা থেকে গাড়িটিকে অনুসরণ শুরু করে এবং পরে কুমিল্লা কোতোয়ালি থানার কৃষ্ণনগর এলাকায় সেটিকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, এটি কুমিল্লা জেলা পুলিশের এখন পর্যন্ত উদ্ধার করা সবচেয়ে বড় ইয়াবার চালান। তিনি বলেন, এর আগে ১৮ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে বিলাসবহুল প্রাডো গাড়ি ব্যবহার করে মাদক পাচারের ঘটনাটি তাদের কাছে নতুন অভিজ্ঞতা। গাড়িটির প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত হতে বিআরটিএ-তে চিঠি দেওয়া হবে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কুমিল্লায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে বলে জানান পুলিশ সুপার। তিনি আরও উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সম্প্রতি জেলার প্রতিটি থানায় সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

আপডেট সময় : ১১:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬