ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ মৃত সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য: ঝিনাইদহে তোলপাড় পানির হিস্যায় একচুলও ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম নীলফামারীতে আশ্বিনের বৃষ্টি: আমন চাষিদের স্বস্তি, দুশ্চিন্তায় আলু ও সবজি চাষিরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক

যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানাল ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তেহরান ওয়াশিংটনকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতি দেখা গেলেও এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত পাওয়া যায়নি।

শনিবার (১৫ আগস্ট) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, হরমুজ প্রণালি ইরানের নির্দেশেই খোলা বা বন্ধ হবে। তিনি আরও বলেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র বাস্তবতাকে মেনে নিয়ে অলীক কল্পনায় বিভোর থাকা বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত ইরান অবরোধ বলবৎ রাখবে। কাজেম গরিবাবাদি জোর দিয়ে বলেন, কোনো টুইট, বিমানবাহী রণতরী, সরকারি আদেশ কিংবা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর কোনো সিদ্ধান্ত ইরান নেয়নি। শাহরারা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালিতে পুনরায় জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের কিছু নির্দিষ্ট শর্ত মেনে নিতে হবে।

উল্লেখ্য যে, যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো, যা বর্তমানে কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে এক সমাবেশে পেট্রোলের দাম বাড়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, একটি দেশ যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেজন্য পেট্রোলের দাম কিছুটা বৃদ্ধি পাওয়া সার্থক।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ছিল প্রায় ৪ দশমিক ০৮ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেশি। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও বর্তমানে উচ্চ মুদ্রাস্ফীতি ও জ্বালানির বাড়তি দাম সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করেছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানাল ইরান

আপডেট সময় : ০৭:২৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬