একাদশে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা দিল সেন্ট যোসেফ কলেজ
- আপডেট সময় : ০৬:১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা এখন একাদশ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া শুরুর অপেক্ষায় রয়েছে। রাজধানীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের ভর্তি কার্যক্রমের বিষয়ে প্রাথমিক তথ্য জানিয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তি নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর ভর্তিসংশ্লিষ্ট যাবতীয় তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
১১ আগস্ট প্রকাশিত ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রস্তুত থাকতে বলেছে। একই সঙ্গে, শিক্ষার্থীদের তাদের এসএসসি ও সমমান পরীক্ষার নম্বর ও গ্রেড-সংবলিত মার্কশিট বা নম্বরপত্র অবশ্যই ডাউনলোড করে সংরক্ষণ করতে বলা হয়েছে।
আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আগের মতোই পরিচালিত হবে। অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এবারের শিক্ষাবর্ষে পাসের হার তুলনামূলক কম হওয়ায় প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।





























